মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে ব্যানার, ফেস্টুন আর গণসংযোগে মুখরিত হয়ে উঠেছে এলাকা। এরই ধারাবাহিকতায় শিকারমঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন এলাকার কৃতি সন্তান ইজাজুল হক ইজাজ।
তিনি শিকারমঙ্গল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মরহুম ফজলুর রহমানের বড় ছেলে। শিক্ষাজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রনেতা হিসেবে সুপরিচিত ইজাজুল হক ইজাজ বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যম ‘বাংলাভিশন’-এর দক্ষিণ কোরিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
প্রার্থীতা ঘোষণার পর ইজাজুল হক ইজাজ জানান, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং শিকারমঙ্গল ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। মরহুম পিতার আদর্শকে বুকে ধারণ করে অবহেলিত মানুষের অধিকার আদায়ে তিনি কাজ করতে চান।
এদিকে শিক্ষাবিদ, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক ইজাজুল হক ইজাজের প্রার্থীতার খবর ছড়িয়ে পড়ায় শিকারমঙ্গল ইউনিয়নের সাধারণ ভোটার এবং তরুণ সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকার উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থে ভোটাররা তাকে একজন যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে দেখছেন।
সর্বশেষঃ
আসন্ন শিকারমঙ্গল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইজাজুল হক ইজাজের প্রার্থীতা ঘোষণা
-
বি.এম. হানিফ, কালকিনি প্রতিনিধি: - Update Time : ০২:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- ৫৮৬ Time View
Tag :
Daily Janatar Sangram আসন্ন শিকারমঙ্গল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইজাজুল হক ইজাজের প্রার্থীতা ঘোষণা দৈনিক জনতার সংগ্রাম
Popular Post

















