‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা’র শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশীয় ফল উৎপাদন ও পুষ্টির চাহিদা মেটাতে আমাদের ফল চাষে আরও বেশি উদ্বুদ্ধ হতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বারো মাস দেশীয় ফল উৎপাদন ও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে, যাতে কৃষক ও ভোক্তা উভয়ই লাভবান হতে পারেন।”
অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রদীপ বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার প্রান্তিক ফল চাষিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা মেলায় প্রদর্শিত কৃষি দপ্তরের মেলায় হরেক রকমের দেশীয় ফলের প্রদর্শনী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এই প্রদর্শনী মেলা আগামী ৩০ জুলাই পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সর্বশেষঃ
কালকিনিতে ‘জাতীয় ফল মেলা’ উদ্বোধন
-
বি.এম. হানিফ,কালকিনি,ডাসার প্রতিনিধিঃ - Update Time : ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- ১২২ Time View
Popular Post



















