মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে এতিম শিশুদের নিয়ে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে নিজ ছেলে আলী আহনাফের ৭ম জন্মদিন পালন করলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলী আশরাফ।
সোমবার (১১ নভেম্ববর) বাদ যোহর বেউথা মিত্তাহুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জন্মদিনের দোয়া, মোনাজাত ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে এ আয়োজন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এতিমখানার এক শিক্ষার্থী বলেন, জন্মের পর থেকেই আমি বাবা-মাকে দেখিনি, আদর ভালোবাসাও পাইনি। আলী আহনাফের বাবা আমাদের মত অনাথ ছেলেদের সাথে নিয়ে ছেলের জন্মদিনের দোয়া ও মোনাজাতের আয়োজন করেন, তাতে আমরা অনেক খুশি এবং আমাদের অনেক ভালো লাগেছে। আল্লাহ যেন তাদের পরিবারের সকলকেই নেক হায়াত দান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলী আশরাফ বলেন, এতিম শিশুরাও কোন বাবা-মায়ের সন্তান, আমার ছেলেকে বুঝানোর জন্যই তাদের সাথে মিলেমিশে ছেলের জন্মদিন পালন করাই আমার উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন বেউথা মিত্তাহুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষক,ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা ।
Reporter Name 


















