০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক সংগঠনের অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

ঢাকার আশুলিয়ায় একটি শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বাইপাইলের বগাবাড়ী এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানা যায়, গত বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার সমির সুপার মার্কেট, বগাবাড়ী বাজার এলাকায় অবস্থিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মামুন নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ওই হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম। সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। এ সময় সংহতি বক্তব্য দেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সংগঠনের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটানো হয়। এছাড়া সংগঠনের নেতাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শ্রমিক সংগঠনের অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

শ্রমিক সংগঠনের অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

Update Time : ০৬:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬