খন্দকার আব্দুল হাসিব, ঢাকা।
১৫ই আগস্ট -২০২৫, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৮১তম জন্মদিন পালন, রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল পূর্ব মোল্লারটেক তেতুলতলা বেকারির পাশে মসজিদ মাঠে বিমানবন্দর থানার যুগ্ম আহবায়ক শাওন আহমেদ রাজু্র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী জনাব হাজী মোঃ মোস্তফা জামান। তিনি ঢাকা উত্তর মৎস্য দলের যুগ্ম আহ্বায়ক জনাব রাশেদুজ্জামান দীপ্তর বক্তব্য , খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশে সুস্থ থাকবে বলে সহমত পোষণ করেন সেজন্য খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উনি ১০০ বছর বেঁচে থাকেন, এবং দেশের সেবা করতে পারেন, এই দোয়া দেশবাসীর কাছে প্রার্থনা করেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ ,নেওয়ার মালিকও আল্লাহ, তাই আমরা যদি ভালো কাজ করি তাহলে সবাই ভালো বলবে, যেমন আমরা আজ যে রাস্তা দিয়ে আসছি এ রাস্তায় রিকশাতে আসা যায় না, আওয়ামী লীগের হাবিব হাসান ও খসরু এমপি ছিলেন আমরা মনে করেছিলাম, খুসরু শিল্পপতি হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু পক্ষান্তরে দেখলাম সে বড় চাঁদাবাজ আর হাবিব হাসানের কথা বললাম না। আমাদের উচিত মানুষের পাশে থেকেই ভালো কাজ করতে চাই। আমরা খালেদা জিয়ার জন্য , জিয়া পরিবারের জন্য, এবং ওনার সন্তান আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করতে এসেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যেন তাড়াতাড়ি বাংলাদেশে এসে মানুষের সেবা করতে পারে।১৭ বছর দেশের জনগণ ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে করেছে, বিনা ভোটে বাক্স ভর্তি করে এমপি হয়েছে কিন্তু আমরা সেটা চাই না, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই। আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, আগামী নির্বাচনে ঢাকা ১৮ আসনকে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকে সেবা প্রদান করবে । আমাদের নেতা তারেক রহমান সব সময় বলেন, আমাদের আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য নয়, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা শুনতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় বিএনপি চাঁদাবাজি করছে আসলে এটা স্বৈরাচার সরকারের দোসররা এই মিথ্যা বানোয়াট কথাগুলো বিএনপি নামে অপপ্রচার চালাইতেছে এরা মোনাফেক।তাই আসুন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও রংবাজ মুক্ত বাংলাদেশ গর্ব এই প্রত্যয় সবার কাছে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করে শেষ করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আমিরুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক, দক্ষিনখান থানা ও বিমানবন্দর থানার বিএনপির যুগ্ম আহবায়ক গন যথাক্রমে জনাব মিজানুর রহমান সবুজ, আব্দুল করিম জনি, মোঃ আসলাম হোসেন, মোহাম্মদ গোলাম মোস্তফা ,বিমানবন্দর থানা আহবাহক সদস্য ফজলুল হক সিকদার, মানসুর আহমেদ, শফিক উল্লাহ খোকন, মোঃ রাসেল মিন্টু, রুবেল হাওলাদার আব্দুল কুদ্দুস সুমন জনাব তোফাজ্জল হোসেন। সভায় সভাপতিত্ব করেন ,দক্ষিণ খান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব হেলাল তালুকদার। সঞ্চালনায় ছিলেন, বিমানবন্দর থানার সংগ্রামী সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক ও বিমান বন্দর থানার কোষাধ্যক্ষ আশিকুর রহমান শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বকুল , ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান দীপ্ত , স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
Reporter Name 


















