লন্ডনের খ্যাতনামা ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ থেকে বায়োমেডিসিন বিষয়ে বিএসসি (স্নাতক) ডিগ্রি অর্জন করেছেন মাদারীপুরের কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কৃতি শিক্ষার্থী সুমাইয়া কনা। কঠোর পরিশ্রম, ল্যাব সেশন ও নানা চড়াই-উতরাই পেরিয়ে তাঁর এই সাফল্য অর্জিত হয়েছে।
সুমাইয়া কনা কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সৌদি প্রবাসী কুদ্দুস আকন ও কনিকা বেগম দম্পতির বড় মেয়ে।
এই গৌরভোজ্জ্বল অর্জনের পর অনুভূতি প্রকাশ করে সুমাইয়া কনা জানান, “এখানে পৌঁছানোর জন্য শক্তি, ধৈর্য ও সামর্থ্য দেওয়ায় মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানাই। আমার এই গ্র্যাজুয়েশন আমি আমার পরিবারকে উৎসর্গ করছি। বাবা-মায়ের ভালোবাসা, প্রার্থনা, ধৈর্য এবং আত্মত্যাগ ছাড়া আমার পক্ষে এটি করা সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, “আমার সমস্ত শুভানুধ্যায়ীদের সুন্দর বার্তা ও দোয়ার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের শুভকামনা আমার কাছে অত্যন্ত অর্থবহ। এখন জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখার পালা।”
সুমাইয়ার কনা এই সাফল্যে কালকিনি তথা পুরো এলাকায় বইছে আনন্দের আমেজ। পরিবার ও শুভানুধ্যায়ীরা তাঁর ভবিষ্যৎ জীবনের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
সর্বশেষঃ
লন্ডনের গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে বায়োমেডিসিনে স্নাতক করলেন কালকিনির সুমাইয়া কনা
-
বি.এম.হানিফ কালকিনি: - Update Time : ০৭:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- ৫৫ Time View
Tag :
Daily Janatar Sangram দৈনিক জনতার সংগ্রাম লন্ডনের গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে বায়োমেডিসিনে স্নাতক করলেন কালকিনির সুমাইয়া কনা
Popular Post











