০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​কালকিনি মডেল প্রেসক্লাবের নির্বাচন ১৪ নভেম্বর

​মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৪ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সদস্যদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের এই ঘোষণায় প্রেসক্লাব অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
​সোমবার (২ নভেম্বর) কালকিনি মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি বিএম হানিফের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
​সভায় বক্তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
​সহ-সভাপতি বিএম হানিফ বলেন, ‘নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে এবং সদস্যদের প্রত্যক্ষ ভোটে কার্যকরী কমিটি গঠিত হবে।’
​সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম বলেন, ‘সব সদস্যের মতামতের ভিত্তিতেই এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এ উদ্যোগে সহযোগিতা করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।’
​নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে কালকিনিবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন প্রেসক্লাবের সকল সদস্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

​লন্ডনের গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে বায়োমেডিসিনে স্নাতক করলেন কালকিনির সুমাইয়া কনা

​কালকিনি মডেল প্রেসক্লাবের নির্বাচন ১৪ নভেম্বর

Update Time : ০৬:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬