নিজস্ব প্রতিবেদক :
শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আশুলিয়ায় ৭১ টিভির সাংবাদিক জাহিদুল ইসলাম অনিক ও সাংবাদিক সেলিম সহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, আর সেই সত্য প্রকাশ করলেই তাদের ওপর এমন বর্বর হামলা চালানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার জোর দাবী জানাই। এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।
এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
Reporter Name 


















