স্টাফরিপোর্টার।।
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে নয়ন বিশ্বাস(২২) নামে এক যুবকের বাড়িতে একই সাথে দুই তরুণী অবস্থান করছে।
ঘটনাটি জানাজানি হতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,মাগুরা শহরের এক তরুণী দাবি করছেন,নিত্যানন্দপুর গ্রামের নয়ন বিশ্বাসের সঙ্গে তার বিবাহ হয়েছে এবং বিবাহের এ্যাফিডেভিটের কপি তার স্বামী নয়নের কাছে রয়েছে।
অন্য আরেক তরুনী যার বাড়ি নিত্যানন্দপুরে সেই তরুনীও নয়নকে স্বামী বলে দাবি করছেন।
স্বামী–স্ত্রী হিসেবে তাদের বহু রোমাঞ্চকর মুহূর্ত একসঙ্গে কাটানোর কথাও স্বীকার করে ওই তরুণী।
নয়ন বিশ্বাস ওই গ্রামের মোঃ রবিউল বিশ্বাস ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুক্তভোগী দুই তরুণী বুধবার সন্ধ্যা পর্যন্ত একই বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে অবস্থান করছে বলে
জানা যায়।এঘটনায় ওই যুবক নয়নের কোনো বক্তব্য পাওয়া যায়নি।ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নয়ন বিশ্বাসের বাড়িতে ভিড় জমায়।স্থানীয়রা ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।
এবং ঘটনাটি তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা ।
Reporter Name 


















