স্টাফরিপোর্টার মাগুরা।।
মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বয়রা গ্রাম থেকে ইয়াবাসহ এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে পুলিশ।আটককৃত যুবক হলেন-বয়রা গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে মোঃ সাব্বির হোসেন হৃদয়(২৫)
পুলিশ জানায়,২৬ নভেম্বর রাতে ওই যুবকের বাড়ির সামনে থাকা একটি দোকান থেকে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে-১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলি মিয়া বলেন,“গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বিরকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Reporter Name 


















