০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরার মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৮২ Time View

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে জিগাতলার জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, জিগাতলা পুরান কাঁচাবাজারসংলগ্ন একটি হোস্টেল থেকে জান্নাত আরার মরদেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি পারিবারিক নানা মানসিক চাপের মধ্যে ছিলেন।
এদিকে জান্নাত আরার মরদেহ উদ্ধারের ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা।
পোস্টে তিনি উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডি ৩২ নম্বরে জিয়ার কবর খুঁড়তে চাওয়ার ঘটনায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে জান্নাত আরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। এরপর থেকে তিনি সাইবার বুলিংয়ের পাশাপাশি হত্যা ও ধর্ষণের হুমকির মুখে পড়েন বলে পোস্টে দাবি করা হয়।
তারেক রেজা আরও লেখেন, এসব মানসিক চাপের কারণেই জান্নাত আরা রাতে আত্মহত্যা করতে পারেন বলে তিনি মনে করেন। তবে বিষয়টি তদন্ত শেষে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

রাজধানীর হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরার মরদেহ উদ্ধার

Update Time : ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫