০২ আগষ্ট রবিবার ফরিদপুরের মধুখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে মধুখালী থানা পুলিশ।সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে উপস্থিত ছিলেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান, সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান জামানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
উক্ত অভিযান চলাকালে ঢাকা-গামী পরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।সাব-ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধুখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় আজকের এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের এ অভিযান দিনব্যাপী চলবে।”
থানা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি জোরদারের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে ।
পার্থ রায় মধুখালী উপজেলা প্রতিনিধি 








