০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রত্যয়ে আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টায় আলফাডাঙ্গা বাজারের মধ্য গলিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক খোশবুর রহমান খোকন।

নবগঠিত কমিটিতে স্বপন কুমার কুণ্ডুকে আহ্বায়ক, হারুন অর রশিদকে সদস্য সচিব এবং প্রকাশ কুণ্ডু ও ভজন দাস কুণ্ডুকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মহাসিন মেম্বার, অলিয়ার রহমান, হাসিবুল হাসান জুয়েল, আহসান হাবিব হাসান, মিরাজ, জিয়া মুন্সী, ইকবাল হোসেন, শাহাবুল মেম্বার ও আসাদুজ্জামান।

সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বণিক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও গণতান্ত্রিক করতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী ৯০ দিনের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রত্যয়ে আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রত্যয়ে আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

Update Time : ০৫:৪০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬