আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন কে ঘিরে চলছে জনগণের মাঝে ব্যাপক আলোচনা।
ইতোমধ্যে প্রার্থীরা নিজেদের অবস্থান’কে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে জানান দিচ্ছেন।
তুরাগ থানার অন্তর্গত ৫৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চন্ডালভোগ এলাকার বাসিন্দা প্রবীণ সমাজসেবক রফিকুল ইসলাম সাহেবের পুত্র, তরুণ রাজনৈতিক নেতা ও তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য রিপন ইসলাম,
তিনি বলেন ৫৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার অনেক প্রার্থীর নাম শুনতেছি –
স্থানীয় বাসিন্দা হিসেবে জনগণের সাথে আমার যে রাজনৈতিক সম্পৃক্ততা আছে সেই জায়গা থেকে এবার আমিও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবো।
আমি একজন তরুন সমাজ সেবক হিসেবে এই এলাকার মানুষের সুখে-দুঃখে আপদে-বিপদে সবসময় পাশে আছি এবং থাকবো – জনগণ আমাকে সমর্থন দিয়ে যদি কাউন্সিলর নির্বাচিত করে তাহলে আমি আধুনিক উন্নত ৫৩,নং ওয়ার্ড বাস্তবায়ন করার লক্ষ্যে নিঃস্বার্থভাবে কাজ করবো।
নিজস্ব প্রতিবেদক। 



















