০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক।

ঢাকার আশুলিয়ায় পারভেজ মিয়া (২৬) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। রবিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহাদাত হোসেন পলাতক রয়েছে। সোমবার (১১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

নিহত পারভেজ মিয়া শেরপুর জেলার নকলা থানার রুনীগাঁও এলাকার আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

এদিকে হত্যাকাণ্ডের পর ঘাতক শাহাদাত হোসেন পালিয়ে গেলেও তার বাবা-মা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘাতক শাহাদাত গাইবান্ধা জেলার সদর থানার কলাইহাটি কুমারপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সকলেই আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে শাহাদাত তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে নেন। এসময় বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দাঁ দিয়ে পারভেজের মুখে ও মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পারভেজকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার মুখে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঘাতকের মা, বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সেই সঙ্গে ঘাতক শাহাদাতকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ব্যবসায়ীদের ভালোবাসা নিয়েই আবারও মাঠে নামছি — রাসেল

বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক।

Update Time : ০৭:০২:২০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬