১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় চরডাঙ্গা বাজারে খালেদা জিয়ার জন্মদিনে স্মরণ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার চরডাঙ্গা বাজারে টগরবন্দ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, সহধর্মবিষয়ক সম্পাদক এনামুল হক, উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য মান্নান শেখ, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আরব আলী, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার, ইউনিয়ন যুবদল নেতা ইয়াছিন মোল্যা ও উপজেলা ছাত্রদল নেতা মো. জিসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক সংগ্রামকে স্মরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে নতুন ইউএনওকে গ্রাম পুলিশের শুভেচ্ছা

আলফাডাঙ্গায় চরডাঙ্গা বাজারে খালেদা জিয়ার জন্মদিনে স্মরণ ও দোয়া মাহফিল

Update Time : ০৯:০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬