০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীর সুযোগ-সুবিধার খোঁজ নেন তিনি। পরিদর্শনকালে অসন্তুষ্টি ও অনিয়মের কারণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন মন্ত্রী।
​মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মন্ত্রী কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
​পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা এবং চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশ দেন।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি। আল ম‌দিনা ডায়াগন‌স্টিক,হাওলাদার ক্লি‌নিক ও মর্ডাণ ক্লি‌নিক প‌রিদর্শন ক‌রে কাগজ পত্র ঠিক আ‌ছে কিনা,পর্যা‌লোচনা ক‌রেন।
​এ সময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশসহ স্থানীয় বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস

​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ

Update Time : ০৩:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬