১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নিজ বাসা থেকে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেলিনা আক্তার (২৭) নামের এক সহকারী শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা আক্তার জেলার শিবালয় উপজেলার রুপসা ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ডোনখালপার এলাকার মৃত আনছার আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের কোনো একসময়ে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষিকা। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।”

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ।

মানিকগঞ্জে নিজ বাসা থেকে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৩:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬