১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের হরিয়াখালী গ্রামে পানিতে ডুবে শান্ত নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাড়ির পাশের হরিয়াখালী খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত ওই গ্রামের আলামিন মোল্যার ছেলে।
তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কোনো একসময় বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায় শান্ত। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাজী আবু হাসান জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ।

মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

Update Time : ০৫:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬