ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত নৌকা ভ্রমণ ও মিলনমেলার পর বর্ণাঢ্য র্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা সদর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে র্যাফেল ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
র্যাফেল ড্রয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাবীব। এছাড়া নবম স্থান অর্জন করেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরব।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে নৌকা ভ্রমণকে ঘিরে মধুমতি নদীর বুকে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী আনন্দ, উচ্ছ্বাস ও মিলনমেলার আয়োজন করা হয়। পরে আয়োজনের অংশ হিসেবে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সর্বশেষঃ
নৌকা ভ্রমণের পর র্যাফেল ড্র, আলফাডাঙ্গায় বিজয়ীদের হাতে পুরস্কার
-
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি - Update Time : ০৫:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- ২৯ Time View
Popular Post



















