১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দির অলংকারপুরে স্ত্রীর সঙ্গে অভিমানের পর যুবকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে নজরুল বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল বিশ্বাস অলংকারপুর গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার-দেনায় জড়িয়ে পড়েছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী হাসি বেগমের সঙ্গে নজরুলের কথা-কাটাকাটি হয়। পরে অভিমান করে হাসি বেগম একই গ্রামের বাবার বাড়িতে চলে যান।
পরদিন মঙ্গলবার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে নজরুল শ্বশুরবাড়িতে যান। তবে স্ত্রী তার সঙ্গে ফিরে না আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরে শ্বশুরবাড়ির পাশের একটি কাঁচা রাস্তায় নজরুলকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্থানীয়দের দাবি, তিনি বিষপান করেছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ঘটনাটি পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ।

বালিয়াকান্দির অলংকারপুরে স্ত্রীর সঙ্গে অভিমানের পর যুবকের মৃত্যু

Update Time : ০৪:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬