বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নদী সংরক্ষণ ও গবেষণায় বিশেষ অবদানের জন্য, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন-২০২৩ অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের চেতনা চত্বরে জমকালো এক অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়। পদক তুলে দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মাননীয় উপদেষ্টা , সৈয়দা রেজওয়ান হাসান ।
মহান স্বাধীনতার এই ৫৩ বছর পূর্তিতে, প্রকৃত জীবন ফাউন্ডেশনে ১৬ বছর পূর্ণ হল। এবং এই অনুষ্ঠানটি পরিপূর্ণভাবে সম্পূর্ণ করেন
প্রকৃতি জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু প্রমুখ।
স্টাফ রিপোর্টার 









