মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বার মর্জিনার বিরুদ্ধে সার চুরির অভিযোগ উঠেছে। গত ৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন সরকারি ২৬ বস্তা সার উদ্ধার করে কৃষকদের মাঝে বিতরণ করেন। মর্জিনার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি এ তথ্য নিশ্চিত করেন স্থানীয়রা।
সরজমিনে স্থানীয়রা অভিযোগ করেন, শিবালয় কর্তৃপক্ষ পরিদর্শন করে সত্যতা প্রমাণ পেয়েছে। এখনো সার চোর মর্জিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জনমণে সমালোচনার ঝড় উঠেছে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন সমাজের বিশিষ্টজনেরা।
এবিষয়ে ইউপি সদস্য মর্জিনা বেগম বলেন, সব কৃষকরা আমাকে বলেছে সার আনতে। তাই আমি কৃষকদের সুবিধার জন্য নিজ এলাকায় সার নিয়ে আসি। দক্ষিন শাকরাইল সারের ডিলার সালামের দোকানে ২৬ বস্তা সার পাওয়া গেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০জন কৃষক নিয়ে ৭০জনের সার আমি নিয়ে আসি বন্টন করে দেওয়ার জন্য। কিন্তু অনেকেই সার না পেয়ে ইউএনও ও কৃষি কর্মকর্তাকে জানান, তাৎক্ষনিক এসে কৃষকের মাঝে সার বিতরণ করেন।
শিমুলিয়া ২ নং ওয়ার্ডের সদস্য সবজাল হোসেন বলেন, আমরা কৃষকদের সিলিপ দিয়েছি, তারা অফিস থেকে সার নিয়ে এসেছে। ওনার এত মাতবারি করার দরকার কি। কৃষকের সার গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হবে।
এবিষয়ে কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার বলেন, ৭০ জন কৃষক সাথে নিয়ে এসে ২৬বস্তা সার ইউপি সদস্য নিয়ে যায়। খন্ড করে নিতে হয় বিধায় এক সাথে সার তারা নিয়ে যান। বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে লিখিত ভাবে জানানো হয়েছে।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে পরির্দশন করেছি। জব্দ কৃত সার কৃষকদের মাঝে বিতরণ করেছি। তবে বিষয়টি আমার কাছে স্বচ্ছতা মনে হয়নি। তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষঃ
শিবালয়ে মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে সার চুরির অভিযোগ উঠেছে
-
Reporter Name - Update Time : ০৩:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- ৪২৭ Time View
Tag :
Daily Janatar Sangram জনতার সংগ্রাম দৈনিক জনতার সংগ্রাম শিবালয়ে মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে সার চুরির অভিযোগ উঠেছে
Popular Post

























