০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে বিএনপির পাল্টাপাল্টি মিছিল, উত্তেজনা

দলের অভ্যন্তরীণ বিরোধ, আধিপত্য বিস্তার এবং পদ্মা নদীর বালুমহল ও বাল্কহেড থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মিছিল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) পৃথকভাবে এসব মিছিল অনুষ্ঠিত হয়, যা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর বালুমহল ও বাল্কহেড থেকে অতিরিক্ত চাঁদা আদায়কে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যকার বিরোধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। এর জেরে সোমবার উভয় পক্ষ পৃথক মিছিল বের করে।

‘এলাকাবাসী’র ব্যানারে একটি মিছিল বের করেন বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা মো. বাদল হোসেনের সমর্থকরা। মিছিলের নেতৃত্ব দিয়ে মো. বাদল হোসেন অভিযোগ করেন, যুবদল নেতা শাহীন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখলসহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি ও পদ্মা নদীর বালুমহল ও বাল্কহেড থেকে অতিরিক্ত চাঁদা আদায় করে আসছেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করা হয়।

অপরদিকে উপজেলা বিএনপির নেতা মোশাররফ হোসেন ও যুবদল নেতা মো. শাহীন মোল্লার নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয় এবং পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতা মোশাররফ হোসেন বলেন, হরিরামপুর উপজেলায় এখনো নানা অনিয়মের সঙ্গে জড়িতরা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।

এই পাল্টাপাল্টি মিছিলের কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়, যা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুই পক্ষই শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে চলে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সালিশে বাহিরের লোক, এরপরই একঘরেভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ

হরিরামপুরে বিএনপির পাল্টাপাল্টি মিছিল, উত্তেজনা

Update Time : ০৫:৪২:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬