মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সিডি খান ও সাহেবরামপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে এ অভিযান চালানো হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ জাল জনসম্মুখে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সর্বশেষঃ
আড়িয়াল খাঁ নদে মোবাইল কোর্ট,১ লাখ ৮০ হাজার মিটার জাল জব্দ ও ধ্বংস
-
বি.এম. হানিফ, কালকিনি,ডাসার (মাদারীপুর): - Update Time : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- ৪৩ Time View
Tag :
Daily Janatar Sangram আড়িয়াল খাঁ নদে মোবাইল কোর্ট দৈনিক জনতার সংগ্রাম ১ লাখ ৮০ হাজার মিটার জাল জব্দ ও ধ্বংস
Popular Post










