০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎শিবালয়ে সেলফি বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত ৩ জন আহত

ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাস স্ট্যান্ড এলাকায় সেলফি বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত এবং ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সেলফি বাস ভাংচুর করে এবং ৩ ঘন্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় যান চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। মানিকগঞ্জ জেলা প্রশাসক সেলফি পরিবহন সাময়িকভাবে বন্ধ রাখার আশ্বাস দিলে দুপুর ১২টায় স্থানীয় জনতা তাদের অবরোধ তুলে নেয় এবং যান চলাচল শুরু হয়।
‎বৃহস্পতিবার ( ২২ অক্টোবর) সকাল ৯টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী একটি সেলফি পরিবহন বাস যাত্রীবাহী একটি চলন্ত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোতে থাকা ২ যাত্রী নিহত হয় এবং ৩ জন গুরুতর আহত হন।
নিহতরা হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মৌহালি গ্রামের তাহাজের পুত্র মো: ইয়াছিন (২১) ঘটনাস্থলেই নিহত হন। অপরজন একই গ্রামের মো: মোজাহারের পুত্র বাবুল (২৮) হাসপতালে নেয়ার পর মারা যান। আহত ৩ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ স্থানীয় জনতা সেলফি বাস বন্ধ্যের দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অররোধ করলে সকাল ৯টা থেকে দুপর ১২টা পর্যন্ত ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
‎ শিবালয় থানা পুলিশ ও বরংগাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে পৌছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার আপ্রান চেস্টা করেন। দীর্ঘ ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের পড়তে হয় চরম বিপাকে। পরবর্তিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সেলফি বাস সাময়িক বন্ধ রাখার আশ্বাস দিলে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাদের অবরোধ তুলে নেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
‎ এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানার ওসি মো: হারুন অর রশীদ বলেন, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাইপাস সড়ক থেকে যাত্রীবোঝাই অটোরিক্সাটি হাইওয়েতে নামার সময় ঢাকা থেকে পাটুরিয়াগামী সেলফি বাস অটোরিক্সাকে চাপা দিলে দুই যাত্রী নিহত হয় এবং তিনজন আহত হয়।নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং আহত ৩জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
‎এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন সুলতানা বলেন, সেলফি বাস দুর্ঘটানাটি ঘটিয়েছে। এ বিষয়ে বাস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার আগ পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনি ও ডাসারে এইচএসসি পরীক্ষার ফল: শীর্ষে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়

‎শিবালয়ে সেলফি বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত ৩ জন আহত

Update Time : ০৪:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬