‘বৃক্ষরোপণ করি, জলবায়ু পরিবর্তন সচেতনতায় সামাজিক আন্দোলন গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কেন্দ্রীয় আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘লেইজ’ (LAJ) প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয়ের আশপাশের প্রধান প্রধান সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিদ্যালয়ের মাঠ ও আশেপাশের চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন: অভিভাবক সদস্য মো: রাজীব আহসান মান্নু, সহ-সভাপতি, মানিকগঞ্জ জেলা কৃষকদলের মো: মতিউর রহমান, সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, শিবালয় থানা বিএনপি মো: হাকিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, উথলী ইউনিয়ন ছাত্রদল এবং সাবেক প্রচার সম্পাদক, শিবালয় উপজেলা ছাত্রদল মো: জায়েদুর রহমান জাহিদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শিবালয় থানা বিএনপি মো: জাকির হোসেন এবং বিদ্যালয়ে শিক্ষর্থী ও সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের এই আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি শিক্ষার্থীকে তাদের নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
“আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘লেইজ’ প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সম্পর্কে সচেতন হচ্ছে। আমরা বিশ্বাস করি, আজকের রোপণ করা গাছগুলো আগামী দিনে একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে অবদান রাখবে।” মোছাঃ হোসনে আরা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয়।
বৃক্ষরোপণ ও র্যালির এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে একটি ইতিবাচক সাড়া ও ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে বলে মনে করছেন আয়োজকরা।
মানিকগঞ্জ প্রতিনিধ : 









