রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন।
গত ৮ অক্টোবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাধারণ শিক্ষক প্রতিনিধি সৈয়দ আলী, অভিভাবক সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম সিরাজুল হক।
কমিটির নবনিযুক্ত সভাপতি তুহিনুর রহমান তুহিন বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা: 









