কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কচাকাটা কলেজের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার সকালে কলেজ কার্যালয়ে সংশ্লিষ্ট পদগুলোর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে পদসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর লিখিত ও মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণ করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের মেধা, যোগ্যতা ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনীয় দাপ্তরিক ও প্রাসঙ্গিক নথিপত্র যাচাই-বাছাই করা হয়।
পরবর্তীতে নিয়োগ নির্বাচনী বোর্ডের মূল্যায়ন ও সার্বিক পর্যালোচনা শেষে বিভিন্ন পদে সর্বোচ্চ নম্বর অর্জনকারী প্রথম স্থান অধিকারী প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদগুলোতে যোগ্য প্রার্থী নিয়োগের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে এ নিয়োগ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 









