০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গার সাংবাদিকদের সঙ্গে এমপি ড. ইলিয়াস মোল্লার মতবিনিময় সভা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টায় আলফাডাঙ্গা হাসপাতাল রোডস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা শাখার আমির মাওলানা মো. কামাল আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আলহাজ এস. এম. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এস. এম. রিদওয়ানুন্নবী রেদওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. ইলিয়াস মোল্লা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব। তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গঠনমূলক সমালোচনারও প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সাংবাদিকদের ইতিবাচক পরামর্শ ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, স্থানীয় উন্নয়ন, সরকারি সেবার মান এবং সাংবাদিকতা পেশার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় আলফাডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় বাঁশ ও কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন-কার্তিক পোদ্দার

আলফাডাঙ্গার সাংবাদিকদের সঙ্গে এমপি ড. ইলিয়াস মোল্লার মতবিনিময় সভা

Update Time : ০৯:১৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬