০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের দোহাই দিয়ে জামায়াত ফায়দা নেওয়ার চেষ্টা করছে -এমপি খোকন তালুকদার

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
​রবিবার (১৬ আগস্ট) সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
​প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “পিআর পদ্ধতির দোহাই দিয়ে জামায়াত একসময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। আর এখন তারা নতুন করে গণভোটের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।”
​বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—গণভোটে দেওয়া জনগণের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আইন সংশোধনসহ এর জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যা এখন কেবল সময়ের ব্যাপার। ফলে এই ইস্যুকে পুঁজি করে জামায়াত যে অপচেষ্টা চালাচ্ছে, তা ব্যর্থ হতে বাধ্য।” এ সময় তিনি জনগণকে ধৈর্য ধরার এবং সব ধরনের অপপ্রচারে কান না দেওয়ার উদাত্ত আহ্বান জানান।
​উল্লেখ্য, সম্প্রতি খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোট প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন। গোলাম পরওয়ারের সেই বক্তব্যের জবাবেই সংসদ সদস্য খোকন তালুকদার এসব কথা বলেন।
​কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং যুবদল নেতা মামুন শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এসআই আলতাফ হত্যা: ১৬৪ ধারায় জহুরুল, আপন ও জিহাদের জবানবন্দি।

গণভোটের দোহাই দিয়ে জামায়াত ফায়দা নেওয়ার চেষ্টা করছে -এমপি খোকন তালুকদার

Update Time : ০১:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬