মাগুরায় বিএনপির চেয়ারপার্সন,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল মাগুরা জেলার ভায়নার মোড়ে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল,মাগুরা জেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পাপিয়া শারমিন রত্না,পৌর মহিলা দলের সদস্য সচিব,বিউটি খাতুন,সিনিয়র সহ-সভাপতি রত্না পারভীন,জেলা সদস্য,লাভলী আক্তার,পৌর সাবেক কাউন্সিলর পারভীন আক্তার হাওয়া,
মহিলা দলের নেত্রী হোসনে আরা খাতুন পলিসহ জেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ।
সর্বশেষঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরায় জেলা মহিলা দলের দোয়া মাহফিল
-
স্টাফরিপোর্টার মাগুরা। - Update Time : ১১:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- ২৪০ Time View
Tag :
Popular Post




















