রাজিবপুর আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ আলী আশরাফের ছোয়ায় পাল্টে গেছে কলেজের চিত্র। তার ছোয়ায় কলেজের ৪ তলা নতুন ভবন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সোমবার (২ জুন) সকাল ১১ ঘটিকায় নতুন ভবনের কাজ পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজিবপুর আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ আলী আশরাফ।
এ সময় মোঃ আলী আশরাফ সাংবাদিকদের জানান , আমি শিক্ষা মন্ত্রনালয়ে যোগাযোগ করে ভবনটির অনুমোদন এনেছি, দ্রুত সময়ে কাজ শুরু ও হয়েছে। আরো বেশ কিছু উন্নয়নমূলক কাজের জন্য চেষ্টা করে যাচ্ছি । আশা করি রাজিবপুর আদর্শ কলেজের পাঠদান সংকট দূর হবে। এছাড়াও শিক্ষার মান উন্নত হবে এবং শিক্ষার্থীরা মনোরম পরিবেশে পাঠদান করতে পারবে। আমি এই কলেজের উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে চাই ।
কলেজের শিক্ষকসহ স্থানীয় এলাকাবাসীরা বলেন, আমাদের কলেজের উন্নয়নে আমরা অনেক খুশি। আমাদের সন্তানেরা সুন্দর পরিবেশে পাঠদান করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এম এ মালেক, কলেজের অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম ,শিক্ষক আমিনুল ইসলাম সহ শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
মানিকগঞ্জ প্রতিনিধি 









