০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যার দায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের: ফখরুল

  • নিউজ ডেস্ক :
  • Update Time : ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৯৭৭ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের সর্বশেষ ঘটে যাওয়া গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একইসঙ্গে এ ঘটনার জন্য আওয়ামী লীগের দলীয়ভাবেও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৯ জুলাই) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিএনপিকে দমন-পীড়নের সবচেয়ে বেশি শিকার করেছে। সর্বশেষ যে গণহত্যা হয়েছে, তার সরাসরি দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমরা মনে করি, শুধু ব্যক্তিগত নয়, দলীয়ভাবেও আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, “নির্বাচন ও সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। জনগণ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন, তাদের আরও ভেবে দেখা উচিত।”

দেশের সংকটময় মুহূর্তে সকল রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এদিন মির্জা ফখরুল প্রথমে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসের শারীরিক খোঁজখবর নেন। তিনি অধ্যাপক ডা. বদরুল আলমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

পরে তিনি রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে যান কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে দেখতে। সেখানে বিএনপির পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন মির্জা ফখরুল। সহায়তার এই উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভকামনাও জানান তিনি।

এ সময় বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি হেলাল খান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন তার সঙ্গে ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

গণহত্যার দায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের: ফখরুল

Update Time : ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫