০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়া খেলার সময় দুইজন আটক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী এনায়েতপুরী ফেরিতে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলার সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে পাটুরিয়া নৌ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ ও একটি টর্চ লাইট।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ৪ জুলাই ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া নৌ থানার এসআই (নি:) মো. মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাটে পৌঁছান। সেখান থেকে দৌলতদিয়া ঘাট থেকে আসা এনায়েতপুরী ফেরিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় দুইজন ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. আইয়ুব আলী (৪২), পিতা: মৃত সওদাগর মুন্সি, গ্রাম: সুমেজ ঘর তেওতা, ও মো. সামাদ (৩৪), পিতা: মো. হোসেন আলী, গ্রাম: তেঘরী; উভয়েই শিবালয় থানাধীন মানিকগঞ্জ জেলার বাসিন্দা।

তাদের কাছ থেকে জুয়া খেলার একটি সেট তাস, নগদ ১,৪০০ টাকা এবং একটি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন ব্যক্তি পালিয়ে যায়।

এ বিষয়ে পাটুরিয়া নৌ থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

জুয়া খেলার সময় দুইজন আটক

Update Time : ০৬:৪৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫