০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে নির্বাচন প্রস্তুতির নির্দেশনাকে স্বাগত জানালেন : মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক :
  • Update Time : ০৬:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৫৬৮ Time View

সরকার ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা দিয়েছে-এই উদ্যোগকে ইতিবাচক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ভোট ও গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। তাই নির্বাচন নিয়ে আর কোনো জটিলতা থাকা উচিত নয়।”

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যৌথ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা সব সময় ইতিবাচক সংস্কারকে স্বাগত জানাই। কেউ যদি বলে বিএনপি সংস্কারের পথে বাধা দিচ্ছে, সেটা সঠিক নয়।”

জুলাই মাসের গণআন্দোলনকে খাটো করে না দেখে গুরুত্ব দিয়েই বিএনপি ‘জুলাই সনদ’ তৈরি করেছে এবং এর সুপারিশপত্র ইতোমধ্যে সরকারকে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “গত ১৭ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই নির্মম বাস্তবতাকে এড়িয়ে যাওয়া যায় না। যারা এসব অস্বীকার করছেন, তারা গণতন্ত্রকেই অস্বীকার করছেন।”

আসন্ন নির্বাচনের বিষয়ে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, “আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক, যেখানে দেশের মানুষ প্রকৃত অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা ও পুশইন ঘটছে। এসব হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ভারতের সঙ্গে এ বিষয়ে সরকারকে দৃঢ়ভাবে কথা বলতে হবে। তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানিবণ্টন নিয়েও আন্তরিক আলোচনার প্রয়োজন রয়েছে।”

জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “এই মুহূর্তে বিভাজন নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ার লক্ষ্যে জাতিগত ঐক্য গড়ে তোলা জরুরি।”

সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল রহমানসহ সাংবাদিক নেতারা ও পেশাজীবীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান-৬ জুয়াড়ি আটক

ডিসেম্বরে নির্বাচন প্রস্তুতির নির্দেশনাকে স্বাগত জানালেন : মির্জা ফখরুল

Update Time : ০৬:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫