০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের প্রস্তুতিতে সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৈঠকে বসছে ইসি

  • নিউজ ডেস্ক :
  • Update Time : ০৩:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৬৪ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার সরকারের ৩১টি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী  অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

রবিবার (২৬ অক্টোবর) ইসির জারি করা এক চিঠিতে বলা হয়েছে, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে  ‘অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধভাবে আয়োজনের লক্ষ্যে’ এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম এবং বিভিন্ন দপ্তরের দায়িত্ব নির্ধারণ নিয়ে আলোচনা হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে প্রাক-প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের সভায় ৩১টি বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত (২২ অক্টোবর) সরকারের সাতটি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে ইসির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রহিমা আক্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া (২০ অক্টোবর) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গেও পৃথক বৈঠক করে নির্বাচন কমিশন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে নতুন ইউএনওকে গ্রাম পুলিশের শুভেচ্ছা

নির্বাচনের প্রস্তুতিতে সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৈঠকে বসছে ইসি

Update Time : ০৩:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫