১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে এসএসসি পরিক্ষায় উর্ত্তীণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জে রাজিবপুর আদর্শ ডিগ্রী কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১ ঘটিকায় রাজিবপুর আদর্শ ডিগ্রী কলেজ অডিটরিয়ামে মৌচাক সাহিত্য সংসদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজিবপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর আদর্শ ডিগ্রী কলেজের সভাপতি মোঃ আলী আশরাফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রাজিবপুর আদর্শ ডিগ্রী কলেজের দাতা সদস্য ও শিক্ষা অনুরাগী ফিরোজ আহমেদ সরকার ,কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এম এ মালেক,ধানকোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওবায়দুর হক সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজিবপুর আদর্শ ডিগ্রী কলেজের দাতা সদস্য ও শিক্ষা অনুরাগী ফিরোজ আহমেদ সরকার বলেন, তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে এই কলেজ, তোমরা ভালো ফলাফল করলে এই কলেজ মানিকগঞ্জে অন্যতম ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষকরা এবং অনুষ্ঠানের অতিথিরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে কলেজের বিভিন্ন ভালো দিকগুলো তুলে ধরেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলী আশরাফ বলেন, “শিক্ষা একটি জাতির মেরুদণ্ড—এই চেতনাকে সামনে রেখেই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শিক্ষা খাতে গঠনমূলক ও যুগোপযোগী পরিবর্তনের সূচনা করেন। তিনি শিক্ষা ব্যবস্থাকে উৎপাদনমুখী করার ওপর বিশেষ গুরুত্ব দেন এবং কারিগরি ও পেশাগত শিক্ষার প্রসারে উদ্যোগ গ্রহণ করেন।

তাঁরই সহধর্মিণী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে অসাধারণ অবদান রাখেন। তিনি মেয়েদের জন্য মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করেন, উপবৃত্তি কর্মসূচি শুরু করেন এবং স্কুলে মেয়েদের উপস্থিতি বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

আগামীর বাংলাদেশ গঠনে তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। তার নেতৃত্বে একটি গবেষণা ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার রূপায়ণ হবে, যেখানে প্রতিটি শিশু শুধু সার্টিফিকেটধারী নয়, বরং দক্ষ, চিন্তাশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। শিক্ষা হবে সাম্যভিত্তিক, যেখানে শহর-গ্রামের বৈষম্য কমে আসবে।

অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণদের মাঝে ক্রেস্ট ও বই বিতরণ করা হয় এবং ২১ জুলাই বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত সকল ব্যক্তি ও শিক্ষার্থীদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয় ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও জুলাই যোদ্ধাদের হুমকির প্রতিবাদে মানববন্ধন: অভিযুক্তদের বিচার দাবি

মানিকগঞ্জে এসএসসি পরিক্ষায় উর্ত্তীণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ০৫:২৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫