ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পেয়ে তিনি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রার্থিতা ঘোষণা করেন।
দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সামনের সারিতে থাকা এই নেতার মনোনয়নকে স্থানীয় নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে তার নিরলস ভূমিকার স্বীকৃতি হিসেবে দেখছেন। দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় থাকা, নেতাকর্মীদের সুখ–দুঃখে পাশে দাঁড়ানো এবং সংগঠন শক্তিশালী করতে অবদান রাখার কারণে তিনি আগেই তাদের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এস এ জিন্নাহ কবিরের প্রার্থিতা আগামীর নির্বাচনী পরিবেশে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক ভোটারও মনে করছেন, জাতীয় রাজনীতির পরিবর্তনের প্রত্যাশায় মানিকগঞ্জ-১ আসনে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারেন তিনি।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় এস এ জিন্নাহ কবির বলেন,
“এই মনোনয়ন আমার ব্যক্তিগত সাফল্য নয়—এটি ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের সাধারণ মানুষের ভালোবাসা এবং নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের ফল। জনগণই আমার শক্তি, আমি তাদের জন্যই কাজ করে যেতে চাই।”
নিজস্ব প্রতিবেদক : 









