বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলী আশরাফ ঈদ উপলক্ষে মানিকগঞ্জের তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতার শিকার নেতাকর্মীদের মাঝে তিনি ঈদ উপহার বিতরণ করেছেন।
রোববার বেলা ১১টায় মানিকগঞ্জ শহরের নিজ বাসভবনে তিনি এই উপহার বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আতা।
আলী আশরাফ বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মীরা নানা নির্যাতনের শিকার হয়েছেন। মামলা-হামলার মধ্যে জীবন অতিবাহিত করেছেন। আজকের এই আয়োজন তাদের প্রতি ভালোবাসা ও সংহতির নিদর্শন। ঈদের আনন্দ তারা যাতে পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেন, সে লক্ষ্যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই উপহার বিতরণ করা হয়েছে। আমাদের নেতা বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও ঐক্যই আগামী দিনের রাজনীতির মূল চালিকাশক্তি।”
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচন হবে কঠিন ও গুরুত্বপূর্ণ। আপনাদের জনগণের কাছে যেতে হবে, তাদের মন জয় করতে হবে। রাজনীতিতে শালীনতা বজায় রেখে এগিয়ে যেতে হবে।”
এ সময় আতাউর রহমান আতা বলেন, “জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্যও হতে হবে।”
উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব এড. মামুন মিয়া, জেলা যুবদলের সদস্য সাকিবুল হাসান রাকিব, নবগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. সোকছেদুল করিম, পৌর যুবদলের সভাপতি মো. সেলিম মিয়াসহ দুই শতাধিক নেতাকর্মী।
সর্বশেষঃ
নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ালেন আলী আশরাফ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০২:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- ২৬২ Time View
Tag :
Daily Janatar Sangram জনতার সংগ্রাম দৈনিক জনতার সংগ্রাম নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ালেন আলী আশরাফ
Popular Post



















