০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনপুলিশ সুপারের প্রেস ব্রিফিং

মাগুরায় কিশোর ইজিবাইক চালক সুমন মোল্লা হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এবং মাগুরা সদর সার্কেল সহকারী পুলিশ সুপার দীপঙ্কর রায়সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল রাতে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর (মৌপাড়া) এলাকার একটি কলাবাগান থেকে সুমন মোল্লা (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন ওই এলাকার বাসিন্দা এবং পেশায় ইজিবাইক চালক ছিল।
এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পরে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মো. ফেরদৌস হোসেন (২৪), মো. তাজুল ইসলাম (২৩), মো.শাকিব শেখ (১৯) এবং মো. তারিকুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মোবাইল ফোন সংক্রান্ত বিরোধের জেরে তারা পরিকল্পিতভাবে সুমনকে ডেকে নিয়ে মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত হয়ে সুমনের মৃত্যু হলে ঘটনাটি গোপন করতে তার মরদেহ কলাবাগানে ফেলে রাখা হয়।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান-৬ জুয়াড়ি আটক

মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনপুলিশ সুপারের প্রেস ব্রিফিং

Update Time : ১০:১৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬