মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সমেজঘরে হতে জাফরগঞ্জ পর্যন্ত নদী ভাঙ্গণরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) বেলা ১২টায় এই মানববন্ধনের আয়োজন করেন মানিকগঞ্জের বিএনপি নেতা তোজাম্মেল হক তোজা। মানববন্ধনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তিনি তেওতা ইউনিয়নের বিভিন্ন ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন।
মানববন্ধনে বিএনপি নেতা তোজাম্মেল হক তোজা বলেন , যমুনা নদীর অব্যাহত ভাঙ্গণে তেওতা ইউনিয়নের বহু পরিবার ঘরবাড়ি সরকারি স্থাপন্, স্কুল, মাদ্রাসা রাস্তা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হয়নি।
তিনি আরো বলেন, দাবি কার্যকর হওয়া না পর্যন্ত মানববন্ধন চলবে আসছে ১৫ মে আবারো সকাল ১০ টায় সমেজঘর তেওতা থেকে জাফরগঞ্জ পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। জনসাধারণ সরকারের কাছে অবিলম্বে নদী শাসন ও প্রতিরোধমূলক স্থায়ী প্রকল্প গ্রহণ করে বাস্তবায়নের দাবি জানান।
মানিকগঞ্জ প্রতিনিধি 









