১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঢোক পানির খোঁজে শেষ নিঃশ্বাস: আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক বুদ্দুসের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক কৃষকের। মঙ্গলবার ২ জুন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার ফরিদ মৎস্য হ্যাচারিতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মো. বুদ্দুস শেখ ৪৮ উপজেলার নাওরা মিঠাপুর গ্রামের মৃত জুলফাত শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বুদ্দুস শেখ জাটিগ্রাম পশ্চিমপাড়া মাঠে নিজের পাটক্ষেতে কাজ করছিলেন। বেলা বাড়ার সঙ্গে তীব্র গরমে তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েন। পানি পানের জন্য মাঠের পাশে থাকা ফরিদ মৎস্য হ্যাচারিতে যান। সেখানে পানি তোলার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ডিপ-টিউবওয়েলের মোটরে অসাবধানতাবশত হাত লাগতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বুদ্দুস শেখকে মৃত ঘোষণা করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফকির তাইজুর রহমান বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হঠাৎ এ মৃত্যুর খবরে নিহতের পরিবার ও জাটিগ্রাম এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন স্ত্রী-সন্তানরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

এক ঢোক পানির খোঁজে শেষ নিঃশ্বাস: আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক বুদ্দুসের মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৪:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬