১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলা রোডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানস্থলে বিকেল থেকেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শহীদ জিয়ার রাজনৈতিক জীবন, রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণ করে নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা জানান।

উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার অন্যতম রূপকার। তিনি শুধু একজন সফল রাষ্ট্রনায়কই ছিলেন না, বরং দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে অগ্রসর হয় এবং জাতীয় উন্নয়নের নতুন ভিত্তি রচিত হয়।

তাঁরা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে হবে। তাঁর স্বপ্নের স্বনির্ভর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

Update Time : ০৯:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬