০২ জুন ২০২৬ ইং মঙ্গলবার দুপুর ১২ টায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাল্টিপারপাস হল রুমে মাদক ও বাল্য বিবাহ নিরোধে অংশগ্রহণকারীদের সাথে ফরিদপুরের জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। সচেতনাতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ।
“মাদক মুক্ত মধুখালী গড়ি,সুস্থ সবল জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বিষয়ে বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) প্রতীক দত্ত, থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলা জামাতের আমির মাওলানা আলিমুজ্জামান,বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার সহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব) মোঃ ইকবাল হাসান ও সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। আলোচনা পরবর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের মঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সর্বশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষঃ
ফরিদপুরের মধুখালীতে মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
-
পার্থ রায় মধুখালী উপজেলা প্রতিনিধি - Update Time : ১০:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- ২৬০ Time View
Tag :










