০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুকে অপহরণের পর গলাকেটে হত্যা, ঘাতক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ২৮২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার আশুলিয়ায় অপহরণের পর জীবন (১২) নামের এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনায় ঘাতক রাব্বানীকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম। 

এর আগে, শনিবার রাতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণ ও হত্যায় সরাসরি জড়িত রাব্বানীকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যমতে জঙ্গল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত জীবন আশুলিয়ার কাঠগড়া এলাকার মজিবুর শেখের ছেলে। অন্যদিকে গ্রেপ্তারকৃত রাব্বানী নওগাঁর মান্দা উপজেলার ছুতিপুর এলাকার মিলন মোল্লার ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে মাঝে মাঝে নির্মাণ শ্রমিকের কাজ করতো। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, গত ১০ জুলাই বিকাল ৪টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে জীবনকে অপহরণ করা হয়। পরে তার বাবার মুঠোফোনে কল করে মুক্তিপণ দাবি করে অপহরণকারী। এ ঘটনায় ১১ জুলাই রাতে জীবনের বাবা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘাতক রাব্বানীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে আশুলিয়ার কাঠগড়া গলাকাটা মোড় এলাকার একটি জঙ্গল থেকে অপহৃত জীবনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, কথা কাটাকাটির জের ধরেই জীবনকে অপহরণ এবং পরে গলাকেটে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেপ্তার রাব্বানী। 

আয়োজিত সংবাদ সম্মেলনে এসময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমনসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও জুলাই যোদ্ধাদের হুমকির প্রতিবাদে মানববন্ধন: অভিযুক্তদের বিচার দাবি

শিশুকে অপহরণের পর গলাকেটে হত্যা, ঘাতক গ্রেপ্তার

Update Time : ০৭:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫