০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ভ্যানকে ধাক্কা দিয়ে বাস খাদে নিহত-২ 

  • Reporter Name
  • Update Time : ১০:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৬০৫ Time View

স্টাফরিপোর্টারঃ
মাগুরায় ব্যাটারি চালিত ধ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে গোল্ডেন লাইনের একটি বাস।এ দুর্ঘটনায় ভ্যানচালকসহ-২জন নিহত হয়েছে।প্রায়-১০জন আহত হয়েছেন।(১৩ জুলাই) রবিবার বেলা ১১টার দিকে মাগুরা সদর উপজেলার আলমখালী রামনগর পার্কিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।নিহতরা হচ্ছে,মাগুরা সদরের গৌরিচরনপুর 
গ্রামের আওয়াল মোল্লার পুত্র ভ্যানচালক সাগর মোল্লা(৪৪) একই উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের 
দোড়ামতলা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী রেশমা (৩৪) খাতুন।পুলিশ সূত্রে জানা যায়,ঝিনাইদহ থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন নামের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে মাগুরার দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দেয়।এ সময় দ্রুতগতির বাসটি রাস্তা সংলগ্ন ব্রিজের নিচের পাশের খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলে ভ্যানচালক সাগরের মৃত্যু হয়। 
এঘটনায় বাসের অন্তত-১০ জন যাত্রী গুরুতর আহত হন।আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার ঘটনাস্থলের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ ও মাগুরা-২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।মাগুরার রামনগর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান জানান,দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।এঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

মাগুরায় ভ্যানকে ধাক্কা দিয়ে বাস খাদে নিহত-২ 

Update Time : ১০:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫