মাগুরায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা*২০২৫ এর অংশ হিসেবে মাগুরা জেলার-১০ জন জুলাই শহীদের স্মরণে ১০টি গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।উক্ত কর্মসূচি গত ১৯ জুলাই সকালে জেলা প্রশাসকের কার্যালয়,মাগুরা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।এই আয়োজনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক বার্তা দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাগুরা প্রশাসক,মোঃ অহিদুল ইসলাম,মাগুরা জোলা পুলিশ সুপার,মিনা মাহমুদা,অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ; বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,”জুলাই শহীদদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তা আমাদের কাছে প্রেরণার উৎস।তাঁদের স্মরণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের উন্নয়ন ভূমিকা রাখবে।
সর্বশেষঃ
মাগুরায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
-
স্টাফ রিপোর্টার : - Update Time : ০১:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- ৩৪০ Time View
Popular Post



















