০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২৩১ Time View

নিজস্ব প্রতিবেদক :
সাভারে অভিযান চালিয়ে মো. বাবু (৩৩) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একশত পিস ইয়াবা ও মাদক বিক্রির তিন হাজার চারশত টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে, বুধবার (২৩ জুলাই) রাতে সাভারের পানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. বাবু রাজধানীর শাহআলী থানার মিরপুর উত্তর বিসিল ৪নং ওয়ার্ড মনিরের বাড়ির ভাড়াটিয়া মৃত ইসহাকের ছেলে। তিনি সাভারের পানপাড়া এলাকার পারভেজের বাড়ির ভাড়াটিয়া। তবে তার কোনো স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের পানপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ তিন হাজার ৪ শত টাকা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

Update Time : ১১:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫