০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বসতবাড়িতে অসামাজিক কার্যকলাপে জড়িত পুরুষ ও নারীসহ আটক ১২।

  • Reporter Name
  • Update Time : ০৭:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২১৭ Time View

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। এর আগে, মঙ্গলবার রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শিল্পী (২৬), বিথী (২০), মৌ (২০), ইভা (২৫), মিম (২২), মিষ্টি (২৭), ইছহাক হক (৩৮), আব্দুর রশিদ (৪৫), প্রসেনসিৎ (২৪), আনিস ব্যাপারী (৫০), সুজন শেখ (৩৯) ও আনোয়ার হোসেন (৩৪)। আটকরা নিয়মিত ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতো। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত ৬ জন নারী ও ৬ জন পুরুষসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন নারীসহ ১২ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শ্রমিক সংগঠনের অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

বসতবাড়িতে অসামাজিক কার্যকলাপে জড়িত পুরুষ ও নারীসহ আটক ১২।

Update Time : ০৭:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫